আপডেট: April 19, 2023
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ।।
দীর্ঘ ১০ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটা পৌরসভার ৪ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেছে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নিজ উদ্যোগে শাড়ি কাপড় বিতরণ করেন তিনি। উর্ধ্বগতির বাজারে টানাটানি করে সংসার চালালেও ঈদের বাজার নিয়ে ছিলো শঙ্কিত। এমন সময় মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপহার পাওয়া ৪ হাজার মানুষ।
১নং ওয়ার্ডের আলী আক্কাস বলেন, খুব তাড়াতাড়ির মধ্য দিয়ে সংসার চলছে। ঈদে কেনাকাটা করা সম্ভব হতো না । মেয়র কে ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা করার জন্য।
৬নং ওয়ার্ডের ফারজিয়া বলেন, আমরা খুব অসহায় গরিব মানুষ ঈদের কেনাকাটা করতে পারিনি। মেয়রকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তুমি প্রতিবছর ঈদে আমাদের সহযোগিতা করে থাকেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে এলাকার অসহায় দুস্থ পরিবারের মাঝে কাপড় বিতরণ করি। কোন ভোটের আশায় নয়। আমি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এই কাজ টি করি।

