আপডেট: April 24, 2023
অনলাইন ডেস্ক:: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ওই মাদক কারবারি জয়পুরহাট সদর উপজেলার সোনারপাড়া জলআটুল গ্রামের ইউসুফ আলী মণ্ডলের ছেলে বুলবুল মণ্ডল।
সোমবার দুপুরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল হক গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার আটুল এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক কারবারির কাছে থাকা বস্তার ভেতর থেকে ১৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, আটক মাদক কারবারি দীর্ঘদিন যাবত গাঁজা নিয়ে এসে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে মাদক সরবরাহ করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

