আপডেট: April 24, 2023
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সহ উভয় পক্ষের কমপক্ষে আহত ১৪ জন আহত হয়েছে।
আহতরা হলেন মো. রাজু (২০), মো. সাজু হাওলাদার (৪৫), সেলিম গোমস্তা (১৮), লাল চান হাওলাদার (১৪) ও কুদ্দুস হাওলাদার (৩০), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম (৩০), মো. সোহাগ (৩০), এনামুল হক (৩০), জাহিদুল ইসলাম (৩২), মো. আল-আমিন (২৮), মো. শফিকুল হাওলাদার (৩০), মো. হানিফ খান ( ৫৫) , মো. হাচান খান (২৭) , শহিদুল হাওলাদার (৩৫)।
আহতরা ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করেছেন। এর মধ্যে মো. রাজুর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ফিরোজ হাওলাদার ও মো. রানা হাওলাদার সহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর দুইটার দিকে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নরুল্লাপুর ও মহাদিপুর নয়রাস্তা গ্রামবাসীর মধ্যে বারইকরণ গ্রামের ব্রীজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ঝালকাঠি পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৪জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। ঘটনার সাথে জরিত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।

