সখীপুরে বিষপানের পাঁচ দিন পর কলেজছাত্রীর মৃত্যু

আপডেট: May 2, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের সখীপুরে বিষপানে আত্মহত্যা চেষ্টার পাঁচ দিন পর আয়েশা আক্তার নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আয়েশা উপজেলার কচুয়া গ্রামের আজহার আলীর মেয়ে এবং সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার আয়েশা আক্তার পরিবারের সঙ্গে অভিমান করে বিষপান করেন। তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঢাকার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। সোমবার ভোরে নিজ বাড়িতেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয়।এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network