জীবননগরের গয়েশপুর থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

আপডেট: May 2, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বিজিবির অভিযানে উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ১৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার গয়েশপুর গ্রামের একটি মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় এসব ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২রা মে) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত গয়েশপুর বিওপির টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার একটি মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ১৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network