মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট: May 10, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাটের মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ আবুল কাসেম সোহেল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে মোল্লাহাট বাসস্ট্যান্ড থেকে গাঁজাসহ মাদক কারবারিকে আটক করা হয়। মাদক কারবারির আবুল কাসেম সোহেল লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর পাগলা গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট বাসস্ট্যান্ড থেকে ৮ কেজি গাঁজাসহ আবুল কাসেম সোহেল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক হয়। পেশাদার মাদক কারবারির আবুল কাসেম সোহেল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মোল্লাহাটসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। সোহেলের নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network