বরিশালে পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ায় শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট: May 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অপরাধে এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শাখার ট্রেড-১-এর পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকের নাম কমল দাস। তিনি রাজিহার ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহকারী শিক্ষক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘পরীক্ষা চলাকালে ওই শিক্ষক শিক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছিলেন। এ সময় ওই কেন্দ্রের অপর একটি কক্ষে অবস্থান করছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি বিষয়টি জানতে পেরে ঘটনার সত্যতা উদ্ঘাটন করে পরীক্ষা কেন্দ্রের সভাপতি ইউএনওর কাছে অবহিত করেন।‘পরে ওই শিক্ষকে ইউএনওর কার্যালয়ে এনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে অভিযুক্ত শিক্ষক অভিযোগের সত্যতা স্বীকার করলে তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network