চরফ্যাশনে খালে ভাসছিল মৃত চিত্রা হরিণ

আপডেট: May 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে খাল থেকে ভাসমান একটি মৃত চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন চরকুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা খাল থেকে ওই হরিণটি উদ্ধার করে বন বিভাগ।
এ বিষয়ে চরকুকরি-মুকরি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন দাস বলেন, চরপাতিলার খালে ভাসমান অবস্থায় একটি মৃত হরিণ ভাসতে দেখে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২৫ থেকে ২৬ কেজি ওজনের ওই চিত্রা হরিণটি উদ্ধার করি।

এই বন কর্মকর্তা আরো বলেন, ঘূর্ণিঝড় মোখার পরে কয়েক বার ভারী বর্ষা এবং প্রবল জোয়ারের কারণে হরিণটি উঁচু স্থানে না যেতে পেরে পানিতে ডুবে যায়। এ জন্যই হরিণটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। হরিণটি মাটিতে পুঁতে ফেলা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network