বাকেরগঞ্জে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট: May 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্কঃ বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন চামটা নতুন বাজার ব্যবসায়ী সাগর পালের হত্যাকারীদের বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার ১৮মে, ২০২৩ইং বিকেল ৪ টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী স্থানীয় চামটা নতুন বাজারে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ১৪নং নিয়ামতি ইউনিয়নের সাবেক (ইউপি) চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার, মো. আব্দুস সালাম মৃধা, মো. হিরু মল্লিক, মো. সোহেল সিকদার, কার্তিক চন্দ্র পাল, রবি পাল, শুভঙ্কর সাহা, মো. আঃ সালাম সিকদার, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা কামাল হাওলাদার, নিহতের পিতা বলাই চন্দ্র পাল ও মাতা চিনু রানী পাল প্রমূখ সহ এলাকার গণ্য মাণ্য ব্যক্তিবর্গরা ।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়নের বলাই চন্দ্র পালের পুত্র সাগর পাল স্থানীয় নতুন বাজারে মুদি ব্যবসা করতেন। তার ব্যবসায়িক সফলতায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে গত ৭মে, ২০২৩ইং দিবাগত রাত ০২:৩০ মিঃ সাগরের মুদি দোকানের টিনের বেড়ায় প্রেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সাগর পাল যাতে দোকান থেকে বের হতে না পারে সেজন্য তারা দোকানের দরজা আটকিয়ে রাখেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাকেরগঞ্জ ও বেতাগী থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আসেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে তাকে উদ্ধার করলেও বাঁচাতে পারেনি। ততক্ষণে সাগর পাল আগুনে ভস্মীভূত হয়ে কংকাল হয়ে যায়।

এ ঘটনায় নিহত সাগরের পরিবার একটি মামলা দায়ের করলেও অদ্যাবধি থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কান্না জড়িত কন্ঠে সাগরের পিতা অভিযোগ করেন, মামলা করায় তার পুত্রের হত্যাকারীরা তাকেও হত্যার হুমকি দেয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সাগর পালকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network