৩০ কেজি গাঁজাসহ ২ জন আটক

আপডেট: May 20, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার রাতে কুমিল্লা-সিলেট মহসড়কের সদর উপজেলার গজা‌রিয়া বাসস্ট‌্যান্ড এলাকায় মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মো. ম‌নির মিয়া ও সদর উপজেলার চান্দপুর পাঘাচং এলাকার মো. ফারুক চৌধুরীর ছেলে মো. আকছান চৌধুরী।

শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহসড়কের সদর উপজেলার গজা‌রিয়া বাসস্ট‌্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেলসহ মনির হোসেনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আকছান চৌধুরী পালিয়ে যান। পরে তাদের মোটরসাইকেল থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর মনির হোসেনের দেওয়া তথ্য মতে, মো. আকছান চৌধুরীকে তার বাড়ি থেকে আটক করা হয়।

তিনি আরো জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশে এনে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network