শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

জনতার হাতে গরুসহ ধরা ২ চোর

আপডেট: May 21, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নেত্রকোণার কেন্দুয়ায় ২ গরুসহ ২ চোরকে আটক করেছে সাধারণ জনতা। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। রোববার ভোরে উপজেলার সাহিতপুর বাজারের পাশে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার বেজগাতী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোবারক এবং পুবাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন।জানা যায়, মোবারক ও সুজন রোববার ভোরে উপজেলার সাহিতপুর বাজারের পাশ দিয়ে চুরি করা গরুগুলো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি সন্দেহ হলে ঐ বাজারের পাশে সাধারণ জনতা তাদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করলে চুরির কথা স্বীকার করেন তারা।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক শফিউল ইসলাম জানান, চুরি হওয়া দুটি গরুসহ ২ ব্যক্তিকে রোববার সকালে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network