বেতাগীতে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, নারীসহ আটক ৪

আপডেট: May 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার বেতাগী পৌরশহরের মাছ বাজার এলাকায় ‘ফাইভ স্টার’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একটি কক্ষ থেকে জাহিদুল (৩৫) ও এক নারীকে (২৫) আটক করা হয়। এ সময় ওই কক্ষ থেকে যৌন উপকরণ উদ্ধার করে ডিবি পুলিশ।পরে হোটেলের মালিক বাচ্চু আকন (৫২) ও তার সহযোগী আলামিনকে (৪০) আটক করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযান শেষে ওসি মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে অনৈতিক কাজে লিপ্ত থাকায় চারজনকে আটক করা হয়। বর্তমানে আমরা হোটেলটি তালাবদ্ধ করে রেখেছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network