কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট: May 27, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা প্রতিনিধি:: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য ও সমুদ্র থেকে ভেসে আসা ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন রোলার স্কেটিং সদস্যরা। জিরো পয়েন্টেসহ সৈকতের পূর্ব দিকের প্রায় এক কিলোমিটার এলাকার ময়লা পরিষ্কার করেছেন তারা।

এসময় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য পর্যটকদের উদ্বুদ্ধ করা হয়। শনিবার দুপুরে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের এই পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করে। এতে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় পটুয়াখালী প্রশাসনের কুয়াকাটায় নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বিকেল পাঁচটায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রমুখী সিক্সলেন সড়কে বিসিপিসিএল দ্বিতীয় রোলার স্পিড স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছয়টি ক্যাটাগরিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০০ প্রতিযোগী অংশ নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network