দামুড়হুদার নতিপোতায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: May 27, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখছেন দামুড়হুদা মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) বিকাল ৪টার সময় ভগিরথপুর পুলিশ ক্যাম্পের আয়োজনে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়ামিন আলী।

আরটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপোতা বিট অফিসার (২নং বিট) এসআই সাহাবুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network