আপডেট: May 28, 2023
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দশমিনায় সাবেক মেম্বারসহ তিনজনের শিকার করা ১০টি পাখি অবমুক্ত করেছেন ইউএনও। রোববার দুপুরে উপজেলা বন অধিদপ্তরের আটক করা পাখিগুলো অবমুক্ত করেন ইউএনও নাফিসা নাজ নীরা।
জানা যায়, উপজেলা আলীপুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলেফ খাঁসহ তিন ব্যক্তি একই ইউনিয়নের ভিন্ন ভিন্ন এলাকা থেকে পাখি শিকার করে লালনপালন করছিলেন। বিষয়টি উপজেলা বন বিভাগের নজরে এলে তারা রোববার সকালে ওই মেম্বারসহ বাকিদের কাছ থেকে সাতটি ঘুঘু, একটি শালিক ও দুইটি ডাহুক পাখি আটক করেন। পরে ইউএনও নাফিসা নাজ নীরা পাখিগুলোকে মুক্ত আকাশে অবমুক্ত করেন।ইউএনও নাফিসা নাজ নীরা বলেন, পাখি শিকারের কোনো সুযোগ নেই। যারা পাখি শিকার করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

