ফলবাগানে গাঁজা চাষ, ৩০টি গাঁজার গাছসহ নারী গ্রেফতার!

আপডেট: June 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মিশ্র ফলবাগানের ভেতরে পারিবারিকভাবে চাষ করা হয় গাঁজা। পরে সেই গাঁজা রোদে শুকিয়ে বিক্রি করতেন। গাঁজা চাষ ও বিক্রির এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে বাগানের ভেতর থেকে ৩০টি গাঁজার গাছসহ এক নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নারী কুমিল্লা বরুড়া উপজেলার গালিমপুর গ্রামের পেয়ারা বেগম (৩০)। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় তার ছেলে সবুজ (২৫)। ফলবাগানে গাঁজা চাষের খবরে ওই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন  বলেন, ওই নারী ও তার ছেলে সবুজ (২৫) পারিবারিকভাবে গাঁজা চাষের পর বিক্রিও করতেন। অভিযানের বিষয়টি জানতে পেয়ে সবুজ পালিয়ে যায়। তার বিরুদ্ধে আগেও মাদক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর বুধবার দুপুরে ওই নারীকে আদালতে প্রেরণ করা হয়

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network