দর্শনায় ৫০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

আপডেট: June 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ফেন্সিডিলসহ পুলিশের মাঝে আটককৃত যুবক কাজল

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. কাজল (৩০) নামের এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে রামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাজল দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের মসজিদ পাড়ার মো. মফিলের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই শামিম রেজা সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কাজল নামের একজনকে আটক করা হয়। আটককৃত কাজলের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network