ঈদের সেমাই খেয়ে অসুস্থ এক পরিবারের ৮ জন

আপডেট: June 29, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: অসুস্থদের স্বজনরা জানান, সকালে সবাই সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।ঈদের দিন সেমাই খেয়ে চাঁদপুরে একই পরিবারের শিশুসহ আটজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থরা হলেন- ৩২ বছর বয়সী নুর জাহান, ৩০ বছর বয়সী জাহানারা বেগম ও আখি বেগম এবং ৩ বছরের শিশু আবরাহাম, নুর নদী ও ১৩ বছরের আনন্দ। তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজারের মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা।অসুস্থদের স্বজনরা জানান, সকালে সবাই সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সুশান্ত বলেন, ‘অসুস্থ তিনজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network