আপডেট: June 29, 2023
রাজাপুর প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে তানিম হাওলাদার (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড়গালুয়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত তানিম হাওলাদার ওই এলাকার শামসুল হক হাওলাদারের ছেলে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

