আপডেট: July 1, 2023
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাঁজা গাছসহ মো. সবুজ প্যাদা (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।৩০ জুন শুক্রবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষী এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ সজল কান্তি দাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের চরলক্ষী এলাকায় অভিযান চালিয়ে মো. ইকবল প্যাদার ছেলে সবুজ প্যাদাকে আটক করা হয়। এ সময় সবুজ প্যাদার বাড়ি থেকে একটি গাঁজা গাছও উদ্ধার করে পুলিশ।
গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

