চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা সজলের উদ্যোগে বৃক্ষরোপণ

আপডেট: July 8, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপণ

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৮ই জুলাই) সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজলের উদ্যোগে জেলা শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মিঠু, হিমু, আরফিন সজিব, আদিব জোয়াদ্দার, সুমন, তন্ময়, নাছিম, তানভির,আনারুল, তৌকির, এনামুল, শিপন, মামুন, হিমেল, নোহানসহ আরও অনেকে।

ছাত্রলীগ নেতা গাজী ইমদাদুল হক সজল বলেন, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগকে বৃক্ষরোপণের বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আয়োজনে আজ শনিবার সকালে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখতে সামনের দিনগুলোতে পর্যায়ক্রমে আমরা জেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষরোপণ করবো।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network