বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ১৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আপডেট: July 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন ভর্তি হয়েছেন।

এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে ১১ জন, পিরোজপুর জেলায় ২৪ জন, বরগুনায় ১৯ জন, ভোলায় ১৮ জন, ঝালকাঠি হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে শনিবার (১৫ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫৭ জন রোগী ভর্তি আছেন।১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ১৬২২ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ১২৬৪ জন। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

স্বাথ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

তিনি বলেন, বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু আছে। ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে।প্রসঙ্গত, আগের দিন শুক্রবার (১৪ জুলাই) বিভাগে ৪৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network