আপডেট: July 17, 2023
ভোলা প্রতিনিধি:: ভোলায় এক হাজার ৩২৫টি ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ভোলা ইলিশা লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হেলাল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার ৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, হেলাল উদ্দিন নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী এক হাজার ৩২৫টি ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ভোলায় আসেন। সন্দেহ হওয়ায় ইলিশা লঞ্চঘাটে তল্লাশি করলে এসব মাদক পাওয়া যায়। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

