একসঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম!

আপডেট: July 22, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের একটি বেসরকারি হাসপাতালে বর্ষা আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে তিন ছেলের জন্ম দিয়েছেন।শনিবার সকালে একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় তাদেরকে একনজর দেখার জন্য হাসপাতালে অনেকেই ভিড় জমান। এর আগে, শুক্রবার রাতে ঐ তিন শিশুর জন্ম হয়। এতে ঐ গৃহবধূর পরিবারের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বর্ষা আক্তার উজিরপুর উপজেলার যুগীহাটি গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রি পলাশ মোল্লার স্ত্রী।গৃহবধূ বর্ষার শাশুড়ি রোজিনা বেগম জানান, বর্ষাকে শুক্রবার বিকেলে বাটাজোর বন্দরের একটি হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে (বর্ষা) হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ঐদিন রাতেই হাসপাতালের চিকিৎসক শিউলির তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন বর্ষা।

রোজিনা বেগম আরো জানান, শনিবার দুপুরে তিন সন্তানের নাম রাখা হয়েছে- আবু বকর, মিজানুর রহমান এবং ওমর ফারুক। তাদের মধ্যে একটি বাচ্চা অসুস্থ হওয়ায় তাকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। একসঙ্গে তিন সন্তান জন্ম গ্রহণ করায় তাদের পরিবারে খুশির বন্যা বইছে বলেও তিনি উল্লেখ করেন।

ঐ হাসপাতালের পরিচালক রুপা আক্তার জানান, গৌরনদীর কোনো হাসপাতালে এই প্রথমবার একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। তাই হাসপাতালের পক্ষ থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network