জামায়াতের ৮ নারী কর্মী আটক

আপডেট: July 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মেহেরপুরের মুজিবনগর উপজেলার খাঁনপুর কালীতলা এলাকার একটি বাড়িতে বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ৮ সক্রিয় নারী কর্মীকে আটক করেছে পুলিশ।আজ বুধবার সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এসময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

আটকরা হলেন খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকীর স্ত্রী রেবেকা খাতুন (৩৫), সুমন আলীর স্ত্রী জেসমিন খাতুন (৩৪), ফিরোজ আলীর স্ত্রী নাসিমা খাতুন (৩৫), আসাদুল হকের স্ত্রী কুলচম খাতুন (৩৮), মনোয়ার হোসেন এর স্ত্রী জুলেখা খাতুন (২১), শরিফ উদ্দীনের স্ত্রী শান্তনা খাতুন (৩২), মুকুল আলীর স্ত্রী শামসুন্নহার (৩৭), শরিফুল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৩১)।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকের বাড়িতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান তিনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন পালিয়ে যায়। এসময় জামায়াতের আট নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরো জানান, সরকার সম্পর্কে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতা সৃষ্টি করার উদ্দেশে তারা এলাকার সহজ-সরল নারীদের একত্রিত করে গোপন বৈঠক করছিল।যা জনগণের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় আটক ৮ জনসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে। আটককৃতদের মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network