শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

জীবননগরে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট: August 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান 

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১লা আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, মঙ্গলবার দুপুরে জীবননগর পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারে খোলাতেল, মুদিদোকান, দই মিষ্টিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং পহেলা আগস্ট থেকে সরকারি নির্দেশনা মোতাবেক বাজারে খোলা তেল বিক্রয় বন্ধের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। এসময় তরফদার নিউ মার্কেটস্থ মেসার্স গাজী স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকির সময় পূর্বে সতর্ক করা স্বত্ত্বেও বিক্রয়ের উদ্দেশ্যে সাজিয়ে রাখা প্রচুর পরিমাণ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়া মেয়াদ-মূল্যবিহীন ও অবৈধ বিদেশি পণ্য বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আবুল কাশেমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স তাজুল স্টোরের মালিক নাজমুল হককে মেয়াদ-মূল্যবিহীন ও নিম্নমানের পণ্য বিক্রয়ের অপরাধে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে বাজারে খোলাতেল ক্রয়-বিক্রয় বন্ধের বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network