জীবননগরে ফেন্সিডিলসহ এক যুবক আটক

আপডেট: August 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের মাঝে ফেন্সিডিলসহ আটককৃত আসামি

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে। রবিবার (৬ই আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাসির মিয়া ওরফে তরুণ (২৩) সদরপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার দুপুরে জীবননগর থানাধীন সদরপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে নাসির মিয়া ওরফে তরুণ নামের একজনকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network