চরফ্যাসনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালন

আপডেট: August 8, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, নিজস্ব প্রতিবেদক:
চরফ্যাসনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জম্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দোয়া মোনাজাত, আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে ৮ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক’র সভাপত্বিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ছাদেক মিয়া, মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম, চর কুকরী-মুকরী ইউনিয়নের চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, শশীভূষণ থানার ওসি এনামুল হক, সাংবাদিক আমির হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী ।

এ সময় চরফ্যাসন থানার ওসি মোরাদ হোসেন, নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনসহ চিকিৎসক, সাংবাদিক, সুশিল সমাজের ব্যক্তবর্গ এবং সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সকলের অংশ গ্রহণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network