চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

আপডেট: August 13, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ই আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের চাউলপট্টীতে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালনের জন্য এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। হিজলগাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শুকুর আলী, গড়াইটুপি ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন হিজলগাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আ.লীগ নেতা হাজী আমিরুল ইসলাম, সুজাহান জোয়ার্দার, শরিফ উদ্দিন, হিজলগাড়ী বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দীন ,সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেগমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network