আপডেট: August 19, 2023
মতবিনিময়কালে চুয়াডাঙ্গা পরিবারের পরিচালকবৃন্দ
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবার’ এর পরিচালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ই আগস্ট) বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদায় হেঁশেলঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের প্রধান পরিচালক আরিফ তরফদার।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক জহিরুল ইসলাম জনি, এম.এ.আর.নয়ন, আশরাফুল প্রধান, শরিফুল ইসলাম, নাহিদ হাসান, আবু তালহা, আলমগীর হোসেন এবং রাকিব বিশ্বাস। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা পরিবারের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ গ্রুপটিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে করণীয়সহ নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন

