দামুড়হুদার ডুগডুগিতে ঘাসের সাথে গাঁজা চাষ, আটক ১

আপডেট: August 21, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 গাঁজা গাছসহ পুলিশের মাঝে আটককৃত আসামি

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে দুটি গাঁজা গাছসহ একজন আটক হয়েছে। রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডুগডুগি এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত জব্বার আলী (৫৫) ডুগডুগি গ্রামের কলোনিপাড়ার মৃত ওহাব আলীর ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাতে উপজেলার ডুগডুগি-ছোটদুধপাতিলাগামী পাকা রাস্তার পাশে ডুগডুগি গ্রামের জব্বার আলীর চাষকৃত নেপিয়ার ঘাস ক্ষেতের জমিতে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা গাছ পরিচর্যাকালে চার ফুট উচ্চতার ছোট-বড় দুটি গাঁজা গাছসহ জব্বার আলীকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network