দেয়াল কেটে ৯০ ভরি সোনা লুট

আপডেট: August 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: দেয়াল কেটে স্বর্ণের দোকানে প্রবেশ করে ৯০ ভরি সোনা চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের রেল রোডস্থ প্রবির কুমার সরকারের প্রনব জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগী জুয়েলার্সের মালিক প্রবির কুমার সরকার বলেন, দোকানের পেছনে একটি প্রিন্টিং প্রেসের দরজার তালা ভেঙে ভেতর থেকে দেয়াল কেটে জুয়েলার্স দোকানে ঢুকে চোরেরা। পরে সেখানে থাকা প্রায় ৯০ ভরি ওজনের সোনা নিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে যাই। দোকানে কোনো কর্মচারী ছিল না। দোকানে সিসি ক্যামেরা ছিল, এর কয়েকটি ক্যামেরা নষ্ট ফেলে তারা। শনিবার ভোর ৫টায় স্থানীয় বাড়ির এক লোক দোকানের পেছনে কাটা দেখে পাশের দোকানদারদের জানান। তাদের মাধ্যমে খবর পেয়ে দোকানে আসি। এসে দেখি ৯০ ভরি সোনা নিয়ে গেছে চোরেরা।

বাগেরহাট সদর থানার ওসি কেএম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network