নগরীর রূপাতলীতে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি ! স্বর্ণালংকার ও টাকা লুট

আপডেট: September 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর রূপাতলী বটতলা জাগুয়া কলেজের বিপরীত পার্শ্বে একটি বাড়িতে মধ্য রাতে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এ সময় কয়েক ভরি স্বর্ণের অলংকার ও নগদ প্রায় অর্ধ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। ৩ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক দুইটার দিকে মুনসুর হাওলাদারের ঘরে এই চুরি সংগঠিত হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএমপি কোতয়ালী মডেল থানার এসআই সেলিম সহ একটি টিম। তারা পুঙ্খানুপুঙ্খ যাচাই করে পরবর্তি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এদিকে ভুক্তভোগী মুনসুর হাওলাদারের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে একটি এজাহার দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে খাবার খেয়ে ঘরের সবাই ঘুমিয়ে পড়েন। রাত সোয়া তিনটার দিকে তাহাজ্জুদ নামাজের জন্য উঠলে তিনি দেখতে পান ঘরের দরজা খোলা।

এরপর সিঁধ কাটা দেখে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন জরো হয়। ঘরের মধ্যে ট্রাংক ভেঙ্গে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় অর্ধ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরেরা। তাছাড়া একটি ট্রাংক তালাবদ্ধ থাকায় সেটি নিয়ে যায় যার মধ্যে স্বর্ণালংকার ও দলিল, সার্টিফিকেট সহ জরুরী কাগজপত্র ছিল। সকালে কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিবেশীরা বলছেন, চোরেরা ঘরে উঠে নির্দিষ্ট জায়গা থেকে স্বর্ণ ও টাকা নিয়েছে। তেমন কোন মালামাল তছনছ করেনি। তাতে বোঝাযায় কোন পরিচিত চোর এই কাজ করেছে। তাছাড়া বাড়িওয়ালার দরজার সোজা সিঁধ কাটায় সন্দেহ আরো ঘনিভুত হয়। পুলিশ যথাযথ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করলে হয়তো চোর ধরা ও মালামাল উদ্ধার করা সম্ভব। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীরা এজাহার দিয়েছে। আমি সারাদিন ব্যস্ত থাকায় আর কোন ব্যবস্থা নিতে পারিনি। রাতে বিষয়টি দেখবো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network