আপডেট: September 24, 2023
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে। রবিবার (২৪শে সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধোপাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. নজরুল ইসলাম (৪৯) জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার মো. ফরমান আলীর ছেলে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার ভোরে ধোপাখালী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধোপাখালী গ্রামের ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর হতে ৭২ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।

