বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আপডেট: October 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোবরার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

বিমানে পাইলটসহ দুজন ছিলেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, বড়মহর গ্রামে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network