জীবননগরে ফেন্সিডিলসহ এক নারী আটক

আপডেট: October 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত নারী আসমা খাতুন

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে। মঙ্গলবার (১৭ই অক্টোবর) দুপুরে উপজেলার হাবিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসমা খাতুন (৩৫) হাবিবপুর গ্রামের কামরুল ইসলামের স্ত্রী। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জীবননগর থানার এসআই এস এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জীবননগর থানাধীন হাবিবপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৩৬ বোতল ফেন্সিডিলসহ আসমা খাতুন নামের এক নারীকে তাঁর নিজ বসতঘর হতে আটক করা হয়।

এ ঘটনায় আটককৃত আসমা খাতুনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network