আপডেট: October 21, 2023
অনলাইন ডেস্ক:: ফরিদপুরের মধুখালী পৌর সদরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আর্জিনা বেগম (৪০) নামে এক মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের জামাল জোয়াদ্দারের স্ত্রী।
জানা যায়, গত মঙ্গলবার রাতের মাদকাসক্ত ছেলে রকিব ঘুমন্ত অবস্থায় মা আর্জিনার মাথায় দা দিয়ে চারটি কোপ দিয়ে পালিয়ে যান। মায়ের পাশে ঘুমিয়ে থাকা রাকিবের ছোট ছেলে চিৎকার দিলে প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন শনিবার ভোরে তার মৃত্যু হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তার বাবা মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

