ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ১৬

আপডেট: October 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কিশোরগঞ্জের ভৈরবে ঢাকাগামী এগারসিন্দুর ও চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও র‌্যাব।সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে এখন ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেক লাশ চাপা পড়ে আছে। এ কারণে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network