রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

আপডেট: October 27, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‌্যাব-২ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।র‌্যাবের এই কর্মকর্তা আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শিহাব করিম বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে র‌্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়েছে।আগামীকাল শনিবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে রাজনৈতিক দল বিএনপি। এদিন জামায়াতে ইসলামীও সমাবেশের ঘোষণা দিয়েছে। একই দিনে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network