মাদক কারবারির পেটে মিলল ৪ হাজার পিস ইয়াবা

আপডেট: November 10, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফেনীতে তিন মাদক কারবারির পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা বের করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ চাড়িপুর অংশের পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- দ্বীন মোহাম্মদ সাগর (১৯), সঞ্চিতা বেগম (২৫) ও খালেদা বেগম (২৭)। তিন জনই কক্সবাজারের টেকনাফের বাসিন্দা। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তল্লাশির সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বিশেষ কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচার করছেন। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এক্সরে করা হলে তিন জনের পেটে দানাদার বস্তুর দেখা যায়। পরবর্তীতে থানায় এনে বিশেষ কৌশলে পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা বের করা হয়। এ ঘটনায় তিন মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network