শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে : জহির উদ্দিন বাবর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ বাকেরগঞ্জে বিস্ফোরিত বোমাটি ছিল হাতে তৈরি, নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বাকেরগঞ্জের এমপি আবুল হোসেন ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা!

ফরিদপুরে দুই পুলিশ সদস্য নিহত

আপডেট: November 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের ভাঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাইওয়ে থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিন পুলিশ।

নিহতরা হলেন- ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ইসলাম ও কনস্টেবল নাসির হোসেন। আহত তিন পুলিশ সদস্য হলেন- একই থানার কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াইচিং মারমা। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ফরিদপুর যাচ্ছিলেন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও তিনজন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহ হেল বাকী বলেন, এ ঘটনার পর মাদারীপুর হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network