ভোলায় ঝড়ে বিধ্বস্ত দুই শতাধিক ঘর

আপডেট: November 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে দুই শতাধিক কাঁচা বসতঘর। একইসঙ্গে ডুবে গেছে তিনটি। এতে এক জেলে নিখোঁজ হয়েছেন।শুক্রবার দুপুরে স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক জানান, ঝড়ে উপজেলার ঢালচর এলাকায় ১৯টি কাচা ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক বিধ্বস্ত হয়েছে প্রায় ২০০ ঘর।

এছাড়া তজুমদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান, ঝড়ের কবলে মেঘনা নদীতে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল ও ব্রিক ফিল্ড।অন্যদিকে মনপুরায় মাছ ধরার দুইটি নৌকা ডুবে যায়। এ সময় তিনজনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network