শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

গাজীপুরে দুই কাভার্ড ভ্যানে আগুন

আপডেট: November 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সদরের সালনা ওভারব্রিজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কাভার্ড ভ্যান দুটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর থানার সালনা ওভারব্রিজ এলাকায় পৌঁছলে ১০-১২ জন দুষ্কৃতকারী মোটরসাইকেল ও প্রাইভেট কারে এসে কাভার্ড ভ্যান দুটির গতিরোধ করে।পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। কার্ভাড ভ্যান দুটিতে পোশাক কারখানার সুতা ছিল।

তাৎক্ষণিক কারখানার নাম জানা যায়নি।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা সুতা পুড়ে গেছে।গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, ঘটনাটি ভোরে ঘটেছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network