জীবননগর সিংনগরের শিবলুসহ ফরিদপুরে ডিবির হাতে আটক ২, ফেন্সিডিল উদ্ধার

আপডেট: December 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত দুই আসামি

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন শান্তিনগরের ইদ্রিস আলীর ছেলে রয়েল মিয়া ওরফে রুহেল মিয়া (২৮) এবং জীবননগর থানাধীন সিংনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শিবলু (৩৫) একশত ৫০ বোতল ফেন্সিডিলসহ ডিবির হাতে আটক হয়েছে।

শুক্রবার (১লা ডিসেম্বর ২০২৩ খ্রি.) রাত সোয়া ৯টার দিকে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কোতয়ালী জোনের একটি চৌকস টিম ভাংগা থানাধীন পুখুরিয়া এলাকা হতে তাদের আটক করেন।

ফরিদপুর জেলা পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কোতয়ালী জোনের একটি চৌকস টিম শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ভাংগা থানাধীন পুখুরিয়া হাজারী মার্কেটের আলমগীর মেম্বারের রিকশা গ্যারেজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ১৫০ বোতল ফেন্সিডিলসহ রয়েল ও শিবলু নামের দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network