শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

আপডেট: December 16, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে আসামি শাহীন মোল্লাকে গ্রেফতার করা হয়।শাহীন মোল্লা উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর এলাকার মতিয়ার রহমান ওরফে মতি মোল্লার ছেলে।শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাবের সহযোগিতায় নলছিটি থানার এএসআই জসীমউদ্দিন ও এএসআই আওলাদ হোসেন শুক্রবার রাতে এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে শাহীন মোল্লাকে গ্রেফতার করে।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহীন মোল্লার বিরুদ্ধে ২০০৩ সালে নলছিটি থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। এরপর থেকে তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network