শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বরিশালে নির্বাচন কার্যালয় অভিমুখে মিছিলে পুলিশের বাধা

আপডেট: December 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: একতরফা প্রহসনের নির্বাচনী তফসিল বাতিলসহ আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বরিশালে নির্বাচন কার্যালয়মুখে বাম জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। জেলা বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জোটের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী সহ অন্যরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীর নথুল্লাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় বাম জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। বাধা উপক্ষো করে তারা মিছিল করার চেষ্টা করলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটকে দেয়।

এ সময় বিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম বাম জোট নেতৃবৃন্দদের কথা বলে তাদের শান্ত করেন এবং পুলিশ প্রহরায় সংক্ষিপ্ত আকারে মিছিল করার অনুমতি দেন।

এ বিষয়ে বিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে দেশে কোথাও কোন মিছিল-মিটিং সভা-সমাবেশ না করার জন্য ইসি থেকে আদেশ জারি হয়েছে। এ কারণে পুলিশ বাম জোটকে মিছিল না করার অনুরোধ করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network