শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

এক রাতে ১৪ দোকানে চুরি!

আপডেট: December 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার প্রধান বাজারে এক রাতে ১৪টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন। এর আগে গত শনিবার দিবাগত রাতের যেকোনো সময়ে এ ঘটনা ঘটে।চুরি হওয়া দোকানের মধ্যে অশোক স্টোর, সুকুমার স্টোর, মরিয়ম ইলেকট্রিক, জনি স্টোর, রিপন স্টোর, সীমান্ত ফ্যাশন উল্লেখযোগ্য।

বাজারের ১৪টি দোকানের ক্যাশ বাক্স ভেঙে পাঁচ লক্ষাধিক টাকার পাশাপাশি মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান দোকান মালিকরা। থানা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এ দুর্ধর্ষ চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাজারের পাহারাদার থাকার পরও ১ নম্বর গলির কবির মার্কেটে রয়েছে নিজস্ব নৈশ প্রহরী; কিন্তু সেখানেও চারটি দোকানে চুরি হয়েছে।

মধুখালী থানায় ওসি মো. মিরাজ হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ তিনি পাননি।তবে থানার পুলিশ এরই মধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে। অচিরেই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network