আপডেট: December 21, 2023
বরগুনা প্রতিনিধি:: শিশু বয়সে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করায় বরগুনার ১০ শিশুকে পাগড়ি প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বরগুনার বাবে জান্নাত মাদরাসার ১০ শিশু শিক্ষার্থীকে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বাবে জান্নাত মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিশু শিক্ষার্থীরা (হাফেজ) হলেন- ফয়জুল ইসলাম, মুরাদ, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, মাইনুল ইসলাম, তানভীর হাসান, আফ্ফান, মুকিত, সুলাইমান ও মুনিম খান।সংবর্ধিত শিক্ষার্থীরা শিক্ষকদের দিকনির্দেশনা ও অভিভাবকদের অনুপ্রেরণায় এ সাফল্য অর্জন করতে পেরেছে বলে জানান। তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান বলেন, ‘এসব ছাত্রদের সাফল্য দেশ ও জাতির জন্য গৌরবের। তাদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও মাদরাসার সব কর্মকর্তা-কর্মচারীদের অবদান রয়েছে। ভবিষ্যতে তাদের আরো ভালো সাফল্য অর্জনের জন্য শুভকামনা করছি।’

