সিটি গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: December 25, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: সিটি গ্রুপের চেয়ারম্যান এবং সময় ও এখন টেলিভিশনের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network