২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা “প্রথম প্রেম” –মামুন-অর-রশিদ প্রশ্নফাঁস কোনোভাবেই বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী মিলন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দুই পক্ষের মারপিটে নারী নিহত, আহত ৮

আপডেট: জানুয়ারি ৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জে উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারপিটে এক নারী নিহত ও উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। নিহতের নাম শাহিনুর বেগম(৪২)। সে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের মো. জাকির হোসেন তালুকদারের স্ত্রী। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মারপিটে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পরে রাত ৭ টার দিকে আহতদেরকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ফাত্তাহ শাহিনুর বেগমকে মৃত ঘোষণা করেন।
দুই পক্ষের মারপিটে অপর আহত জাকির তালুকদার, রবিউল তালুকদার, মন্টু তালুকদার, পল্টু তালুকদার, ফেরদাউস তালুকদার, নান্টু তালুকদারকে মোরেলগঞ্জে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, দু’পক্ষের মারপিটে এক নারী নিহতের ঘটনা ঘটেছে বলে শুনেছি। আরও পরে বিস্তারিত বলা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network